পূর্বধলায় বাড়ছে ডেঙ্গুর প্রভাব

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)

সারাবাংলা

সারাদেশের মতো নেত্রকোনার পূর্বধলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীরা হাসপাতালে ছুটে আসছেন। এখন

2023-08-05T20:31:59+00:00
2023-08-05T20:31:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় বাড়ছে ডেঙ্গুর প্রভাব
সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৩১)
X

সারাদেশের মতো নেত্রকোনার পূর্বধলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীরা হাসপাতালে ছুটে আসছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

তারমধ্যে চিকিৎসাধীন রয়েছে ১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৩ জনকে। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই মাস থেকেই উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত শুরু হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে মশারি ব্যবহার করতে হবে। তা না হলে ডেঙ্গু থেকে বাঁচার কোনো উপায় নেই। ডেঙ্গু পরীক্ষা ফি কমিয়ে সরকার নির্ধারিত মূল্য ৫০ টাকা করা হয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy