চাঁপাইনবাবগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া

2023-08-06T11:50:00+00:00
2023-08-06T11:50:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ১১:৫০ এএম   (ভিজিট : ১৩০)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এরপর পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামাণিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসান, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, এম, ইফতেখার মজিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, ডিএনসি’র উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম -এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy