মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ)

সারাবাংলা

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (জেলা প্রতিনিধ দৈনিক জনকন্ঠ ও চ্যানেল আই) সভাপতি এবং

2023-08-06T12:37:07+00:00
2023-08-06T12:37:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব
সুমন হোসেন, শিবালয় (মানিকগঞ্জ)
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (জেলা প্রতিনিধ দৈনিক জনকন্ঠ ও চ্যানেল আই) সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (জেলা প্রতিনিধি দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

৫ আগস্ট শনিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিককগঞ্জ প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। পরে, ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মতিউর রহমান ফলাফল ঘোষণা করেন।  

জানা যায়, সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (স্টাফ রিপোর্টার ডেইলিস্টার ও আর টিভি) ২৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (জেলা প্রতিনিধি দৈনিক সমকাল পত্রিকা) বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন) ২০ ভোট পেয়েছেন।

এছাড়া, সহ-সভাপতি পদে মো. কাবুল উদ্দিন খান (জেলা প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) ৩৮ ভোট ও মো. শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৩৬ ভোট পেয়ে এই দুইজন নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী আহমেদ সাব্বির হোসেন (স্টাফ রিপোটার এনটিভি) পেয়েছেন ১৯ ভোট এবং মাহবুব আলম জুয়েল (স্থানিয় পত্রিকা সময় সংবাদের সম্পাদক) ১৩ ভোট পেয়েছেন।  

আরও জানা গেছে, সহ-সাধারণ সম্পাদক পদে রিপন আনসারী (জেলা প্রতিনিধি জিটিভি ও মানবজমিন পত্রিকা) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন) ১৬ ভোট পেয়েছেন। এছাড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আকমল হোসেন (স্থানিয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার সুজন হোসেন (স্থানিয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ২৩ ভোট।

দপ্তর সম্পাদক হিসেবে বিজয়ি হয়েছেন মো. আজিজুল হাকিম (জেলা প্রতিনিধি মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকা) ৩২ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী (স্টাফ রিপোর্টার চ্যানেল টোয়েন্টিফোর) ২০ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মঞ্জুর রহমান (জেলা প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন (জেলা প্রতিনিধি দীপ্ত টেলিভিশন)।

সাব্বিরুল ইসলাম সাবু (জেলা প্রতিনিধি কালেরকন্ঠ ও একুশে টেলিভিশন) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। এছাড়া, নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান ও প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন। এর আগে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy