ময়মনসিংহে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের সদরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত হাফিজুল ইসলাম

2023-08-06T15:20:26+00:00
2023-08-06T15:20:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৩:২০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ময়মনসিংহের সদরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত হাফিজুল ইসলাম হিফজু নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে। সে এবছর এসএসসি পাশ করেছে।

রবিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল ৯টার দিকে হিফজু তার চাচার মোটরসাইকেল নিয়ে পাথরভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিল। পথিমধ্যে বকুলতলা এলাকায় আসতে অটোরিকশা পিছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ হিফজু পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে হিফজু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিফজুকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy