আদিতমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারীতেঅসুস্থ গরুর মাংসবিক্রির দায়ে মন্টু কসাই নামে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ

2023-08-06T17:31:24+00:00
2023-08-06T17:37:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আদিতমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৫:৩১ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৩ ৫:৩৭ পিএম  (ভিজিট : ৩৫২)
X

লালমনিরহাটের আদিতমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (৬ আগস্ট)  দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাই এর ছেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষখোচা গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, সজিববাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় নব্বই হাজার টাকার একটি গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই  ওই মাংস ব্যাবসায়ী ২০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে এনে জবাই করে বিক্রি শুরু করে। আজ দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুতে রাখেন। পরে ব্যবসায়ীর আট হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করি। পরে তা মাটিতে পুতে রাখা হয়। পরে মন্টু ব্যাবসায়ীর আট হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মুচলেকা দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy