
X
নোয়াখালী চাটখিলে উপজেলা প্রসশানের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সবুজ মনোহর শর্মা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোহাম্মদ আজগর হোসেন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. মহিউদ্দিন মোশাহেদুল্লাহ, উপজেলা মৎস্য অফিসার, মো.আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, মো. জুনাইদ আলম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব ভুলু, সাধারন সম্পাদক, মামুন হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, এলজিইডি উপ সহকারি প্রকৌশলী, রতন চন্দ্র সরকার, চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, আরতি বালা দেবী, ভিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আব্দুল হাই, উপজেলা একাডেমিক সুপারভাইজর, মো. আমজাদ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, কাজী নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা, মিজানুর রহমান, মেডিকেল অফিসার, ডা. নুর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাহমুদুল হাসান, চাটখিল পাচঁগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, ফিল্ড সুপারভাইজর আশিকুর রহমান, সিএ মো. মোশারফ হোসেন, সহকারি যুব অফিসার, সানা উল্যা, ইউএও মো. ছায়েদুল হক, সহকারি প্রোগ্রামার, জহির উদ্দিন প্রমুখ।
বাবু/এ.এস