খুলনায় নতুন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমানের যোগদান

সৈকত মো. সোহাগ, খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডা. মো. সবিজুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে

2023-08-06T19:10:02+00:00
2023-08-06T19:10:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় নতুন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমানের যোগদান
সৈকত মো. সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ৩০১)
X


খুলনায় নতুন সিভিল সার্জন হিসাবে যোগদান করেছেন ডা. মো. সবিজুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই ডা. মো. সবিজুর রহমান সাতক্ষীরা থেকে খুলনা সিভিল সার্জন অফিসে বদলীর নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী তিনি আজ রবিবার দুপুরে খুলনায় সিভিল সার্জন হিসাবে যোগদান করেন।

জানা যায়, খুলনার নবাগত সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করে ২২তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হন। সবশেষ তিনি সাতক্ষীরা সিভিল সার্জন হিসাবে ৭ মাস কর্মরত ছিলেন। পাবনার জেলার চাটমহর উপজেলার বাসিন্দা  ডা. মো. সবিজুর রহমান। রবিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা সিভিল সার্জন কার্যালয়ে আসেন তিনি। এ সময় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ডা. মো. সবিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানান। পরে সিভিল সার্জনের অফিস কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, স্কুল হেলথের মেডিকেল অফিসার ডা. নার্গিস সুলতানা, ডা. শিরিন সুলতানা, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ সময়ায় উপস্থিত ছিলেন।

নবাগত সিভিল সার্জন ছন ডা. মো. সবিজুর  রহমান জানান, মাত্র ৭ মাস হয়েছে সাতক্ষীরায় বদলী হয়ে এসেছি। হঠাৎ করেই এই বদলির আদেশ পেয়েছি। সেই আদেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে আজ (রবিবার) খুলনাতে যোগদান করেছি। এছাড়া সিভিল সার্জন হিসেবে যথাযথভাবে খুলনায় তার দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy