নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ শেখ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা

2023-08-06T20:18:16+00:00
2023-08-06T20:18:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ২৭৯)
X


নড়াইলে পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ শেখ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরহাদ নড়াইল সদর থানার ধোন্দা গ্রামের কওছার শেখের ছেলে। শনিবার (৫আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া থানার সরকারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই আশিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy