শ্রীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার

2023-08-07T12:03:08+00:00
2023-08-07T12:03:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১২:০৩ পিএম   (ভিজিট : ২২০)
X


গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার (০৭ আগস্ট) সকাল ৭ টায় বরমী-মাওনা সড়কের বেকাসাহরা (ভূমি অফিসের) সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো সিএনজি চালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)।

আহতরা হলো শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত আপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বহনকারী বাস (ঢাকা মেট্রো নং-১২-০৪০৫) কারখানায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি (গাজীপুর থ-১১-৪৭৮০) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সিএনজি চালক রাসেল নিহত হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ওসি আরো জানান, নিহত রিফাত স্থানীয় লোকমান হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকুরী করতো। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

বাবু/এ.এস





  বিষয়:   শ্রীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy