প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:১৬ পিএম (ভিজিট : ১৩৮)

X
যতদিন দায়িত্ব পালন করবো কাজের মাধ্যমে মাদক নির্মূলে কাজ করে যাবো। কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়াও খুনের ঘটনায় সব সময় পুলিশের নজরদারি থাকবে। খুনের ঘটনায় গাফলতির কোন সুযোগ নেই বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত রাজশাহী জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজশাহীতে র্কমরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সময় এসব বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি জমি বিনষ্ট করার অপচেষ্টা চলছে। ইট-ভাটার মালিকরা এর বিরোধীতা করছে। তবে সেটি কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষি জমি কাটার বিষয়ে সেটির যাতে সু-ব্যবস্থাপনা করা হয় সেটিও করবো।
এছাড়াও পুলিশ সুপার জানান, রাজশাহীতে থাকবো ততদিন অত্যান্ত নিবিড় সর্ম্পক গড়ে তুলে নিষ্ঠার সাথে কাজ করে যাব। এখানে কাজ করলে সকলের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে থাকবে। দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সকলের সাথে হাজারো সুখ স্মৃতি নিয়ে বিদায় নিবো।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালহে মো. আশরাফুল হক, সনাতন চক্রর্বতী (ক্রাইম এ্যান্ড অপস), মো. রফিকুল আলম (ডি এস বি)সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাবু/জেএম