চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা, ফায়ার সার্ভিস মোড় ও স্টেশন রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর নেতৃত্বে অভিযান চালিয়েছে

2023-08-08T19:27:09+00:00
2023-08-08T19:27:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:২৭ পিএম   (ভিজিট : ১২৪)
X

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা, ফায়ার সার্ভিস মোড় ও স্টেশন রোড এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর নেতৃত্বে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। 

অভিযান চলাকালে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় ১টি মামলায় ১০ হাজার  টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অভিযান চলাকালে স্টেশন রোডের পার্শ্ববর্তী বস্তিতে হেরোইনসহ ১ জন মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পুলিশ, আনসার ব্যাটেলিয়নের সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া, মহারাজপুর ও রামচন্দ্রপুর বাজারে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এসময় অধিক মূল্যে মুরগি বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একজন মুরগি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়। এছাড়াও অত্যাবশ্যক পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ মোতাবেক আরেক ব্যবসায়ীকে ডিলিং লাইসেন্স না থাকায় ১,৫০০ টাকা জরিমানা করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy