প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:৫০ পিএম (ভিজিট : ৩৩৭)

X
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কালিহাতী সদরের জয় বাংলা অঙ্গনে কালিহাতী পৌর আওয়ামী লীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মালেক ভূঁইয়া, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম বিপ্লব ও কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
এসময় কালিহাতী পৌরসভার প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম