খুলনায় রাজমিস্ত্রি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনায় রাজমিস্ত্রি কোরবান আলীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয় হাওলাদারকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ আগস্ট)

2023-08-08T20:54:15+00:00
2023-08-08T20:54:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় রাজমিস্ত্রি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৫৯)
X

খুলনায় রাজমিস্ত্রি কোরবান আলীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয় হাওলাদারকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে নগরীর লবনচরা থানার রিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর হৃদয়কে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কোরবান ও হৃদয় একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। কিছুদিন ধরে কাজের হিসাব ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট কোরবানকে দুপুরের দিকে আসামিরা বাড়ি থেকে কাজের কথা বলে নিরালা ১ নম্বর রোডের দিঘিরপাড় এলাকায় ডেকে নিয়ে যায়।

কোরবান সেখানে যাওয়ার পর হৃদয়সহ অন্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে কোরবানকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা কোরবানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy