প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫:৫৯ পিএম (ভিজিট : ২৬৯)

X
নড়াইলের কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগষ্ট) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
নড়াইলের কালিয়া উপজেলা সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে যুক্ত হন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃঞ্চ পদ ঘোস, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহাসহ সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, জেলায় মোট ১৩৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের চূড়ান্ত তালিকা করা হয়েছে। এর মধ্যে কালিয়া উপজেলায় ৬২৩টি ভূমিহীন ও গৃহহীন চুড়ান্ত করা হয়। এর মধ্যে ৫৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ কক্ষ বিশিষ্ট ২ শতক জমি দেওয়া হয়েছে। আজ বাকি ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২কক্ষ বিশিষ্ট ২ শতক জমির হস্তান্তরের মাধ্যমে কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হল।
বাবু/জেএম