মানিকগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

সারাবাংলা

মানিকগঞ্জে ২২৭টি ঘর উপহার দিয়ে জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগস্ট) সকালে জেলা

2023-08-09T20:29:11+00:00
2023-08-09T20:29:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:২৯ পিএম   (ভিজিট : ৩৯১)
X

মানিকগঞ্জে ২২৭টি ঘর উপহার দিয়ে জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কলফারেন্সের মাধ্যমে ঘরের দলিল ও চাবি হস্তান্তর মাধ্যমে এই ঘোষণা করা হয়। 

জেলা প্রশাসক রেহেনা আক্তার জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানিকগঞ্জের ৭টি উপজেলার ১ হাজার ৪'শ ৪৫ জন অসহায় পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হলো।

আজ সদর উপজেলায় ১১৯টি, শিবালয় উপজেলায় ১৯টি ও হরিরামপুর উপজেলায় ৮৯টি ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৭টি উপজেলায় ১২২৮টি ঘর নির্মাণ করে অসহায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। 

তিনি বলেন,  সুবিধাভোগী পরিবারের মাঝে কর্মমুখী প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রধানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy