ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ২৯৫৯

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার

2023-08-10T17:40:03+00:00
2023-08-10T17:48:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ২৯৫৯
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৫:৪০ পিএম  আপডেট: ১০.০৮.২০২৩ ৫:৪৮ পিএম  (ভিজিট : ১৭৭)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। একই সময়ে আরও ২ হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৪ জন মারা গেলেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৯ হাজার ৭৯০ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪৬০ জন ঢাকার।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৮ হাজার ২৮ জন। তাদের মধ্যে ঢাকার ৩৯ হাজার ৯১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy