মহানবী (স.) অবমাননার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

মহানবী হযরত মুহাম্মদ (স.) ও মা আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তি এবং অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন করা হয়েছে।

2023-08-10T17:52:55+00:00
2023-08-10T17:52:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহানবী (স.) অবমাননার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৫:৫২ পিএম   (ভিজিট : ২৩৩)
X

মহানবী হযরত মুহাম্মদ (স.) ও মা আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তি এবং অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন করা হয়েছে। আখাউড়ার উলামায়ে কেরাম, ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে বৃহস্পতিবার সকালে পৌরশহরের সড়ক বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার ছাত্র—শিক্ষক, আলেম ওলামাসহ সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে সম্প্রতি মহানবী (স.) সম্পর্কে কটুক্তিকারী ব্লগার আসাদ নুরের ফাঁসি দাবি করা হয়। 

এসময় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ করা হয়। মাওলানা আসাদ আল হাবিবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান, মাও. উবায়দুল্লাহ, মাও. কাজী মাঈন উদ্দিন, মো. মোসলেহ উদ্দিন, মাও. হাবিবুল্লাহ, মাও. হেলাল উদ্দিন, মাও. মাহমুদুল হাসান, মাও. মো. শফিকুল ইসলাম, মাও. আবু আব্দুল্লাহ, মাও. রাসেল মোল্লা, হাজী সালাউদ্দিন খোকন, হাজী শেখ ইকরাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজী মো. বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, নাস্তিকদের কোন ধর্ম নাই, দেশ নাই। তাদের কোন পরিচয় নাই। এদেশ শাহজালাল— শাহপরানের বাংলাদেশ। গেছুদারাজ কল্লা শহীদ (র.) বাংলাদেশ। এই দেশ হাফিজ্জি হুজুরের বাংলাদেশ। আল্লামা আহমদ শফির বাংলাদেশ মন্তব্য করে বক্তারা বলেন, এই দেশে নাস্তিকদের কোন জায়গা নাই। কোরআন বিরোধী, নবী বিরোধী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ আইন প্রণয়ন করে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনি ২০ বছর ৪০ বছর আগের যুদ্ধাপরাধীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন। যে সকল নাস্তিক—ব্লগার দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানানো হয়।  

মানববন্ধন থেকে জেলখানায় আটক মুফতি মামুনুল হক সকল নিরপরাধ আলেম ওলামার মুক্তির দাবি করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy