গৌরীপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন বৈধ প্রার্থীর চূড়ান্ত

2023-08-10T18:19:44+00:00
2023-08-10T18:19:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে ম্যানেজিং কমিটির নির্বাচনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬:১৯ পিএম   (ভিজিট : ২২৫)
X

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ মহিলা অভিভাবক সদস্য পদ প্রার্থী আঙ্গুরা বেগম (আনজুরা) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার আশরাফুল আলম বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

বৈধ প্রার্থীরা হলেন- দাতা সদস্য পদ- আব্দুস সাত্তার। সাধারণ অভিভাবক সদস্য পদ - মো. আব্দুল মুন্নাফ, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, মো. সাইফুল ইসলাম, মো. আবদুস সাত্তার, মো. লুৎফর রহমান খান, মুহম্মদ সাইফুল ইসলাম। সাধারণ মহিলা অভিভাবক সদস্য পদ- দিলুয়ারা আক্তার। সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য পদ- কাজল কুমার সরকার ও মো. নূরুল আমিন। সাধারণ মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য পদ- নূপুর রানী ভট্টাচার্য।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার আশরাফুল আলম বলেন, একজন দাতা সদস্য পদ, দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি ও একজন সাধারণ শিক্ষক মহিলা প্রতিনিধি পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় এই পদে নির্বাচন হবে না। সাধারণ অভিভাবক সদস্য পদে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়েছে। এরমধ্যে থেকে চারজন প্রার্থী অভিভাবকদের ভোটে নির্বাচিত হবে।

সাধারণ মহিলা অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করা দুই প্রার্থীর মধ্যে আঙ্গুরা বেগম আনজুরার মনোনয়নপত্রে সমর্থক, প্রস্তাবক ও প্রার্থীর নিজের প্রকৃত ভোটার নম্বর না থাকায় মনোয়নপত্র বাতিল করা হয়েছে।  

প্রসঙ্গত, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৩ আগস্ট। আগামী ২৪ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy