বেনাপোলে পুলিশের অভিযানে আটক ১০

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

যশোরে বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ০৯ আসামি সহ বিপুল পরিমাণ

2023-08-10T18:33:37+00:00
2023-08-10T18:33:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেনাপোলে পুলিশের অভিযানে আটক ১০
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬:৩৩ পিএম   (ভিজিট : ২৪৭)
X

যশোরে বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ০৯ আসামি সহ বিপুল পরিমাণ ভারতী প্রসাধনীসহ ০১ জন চোরাকারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের, মৃত নুর উদ্দিনের ছেলে মো. বায়েজিদ হোসেন, ও সুলতান হোসেনের ছেলে উজ্জল হোসেন, গাতিপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মো. বরকত গাজী, বাহাদুরপুর গ্রামের মৃত ছয়দুল ইসলামের ছেলে মো. মহিউদ্দীন ইসলাম, ভবেরবেড় গ্রামের গিয়াস উদ্দিন শিকদারের ছেলে মো. আমির হোসেন, মো. আবু বক্করের ছেলে মো. আল আমিন, পাটবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. হৃদয় হোসেন, আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলমগীর, দক্ষিণ কাগজপুকুর গ্রামের মৃত মতলেবের ছেলে দীন ইসলাম।

এছাড়া বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের  ‘অভি ভ্যারাইটিজ স্টোর’ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ভারতীয় তৈরি ১২২০ পিস (ক্লোব-জি, স্কিন-সাইন, গোমেলা ও কলবিটা-জিএম) ক্রিম সহ ভবেরবেড় (পশ্চিমপাড়া) খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে মো. আদর আলী বিশ্বাসকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতের মূল্য আনুমানিক-২,৮১,৪০০/-টাকা

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy