রাজশাহীতে হেলমেট ছাড়া মিলবে না তেল

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল‍’ কর্মসূচি চালু করা হয়েছে। ‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’

2023-08-10T19:41:24+00:00
2023-08-10T19:41:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে হেলমেট ছাড়া মিলবে না তেল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৪৩)
X

রাজশাহীতে ‘নো হেলমেট নো ফুয়েল‍’ কর্মসূচি চালু করা হয়েছে। ‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে বিশেষ এ কর্মসূচি চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) থেকেই রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মহানগরীর সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মহানগরীর বিভিন্ন স্থানে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বেড়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন। আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এজন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। রাজশাহী শহরে বিশেষ এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এদিকে ‘নো হেলমেট, নো ফুয়েল‍’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সব থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী তোলা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে জোড়ালো অভিযান শুরু করেছে।

সকাল থেকে শহরজুড়ে অভিযানের আওতায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy