অপারেশনের অনুমতি পেল সেন্ট্রাল হসপিটাল

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

আইসিইউতে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত, সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম প্রদর্শনসহ ৬ শর্তে অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউসহ

2023-08-11T14:07:58+00:00
2023-08-11T14:09:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অপারেশনের অনুমতি পেল সেন্ট্রাল হসপিটাল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ২:০৭ পিএম  আপডেট: ১১.০৮.২০২৩ ২:০৯ পিএম  (ভিজিট : ১২৩)
X


আইসিইউতে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত, সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম প্রদর্শনসহ ৬ শর্তে অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউসহ অন্যান্য কার্যক্রম চালুর অনুমতি পেয়েছে সেন্ট্রাল হসপিটাল।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল (বৃহস্পতিবার) হাসপাতালটিকে এই অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে সেন্ট্রাল হসপিটালকে এই অনুমতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী এক বছর সব কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। এসব নির্দেশ পালনে ব্যত্যয় ঘটলে হাসপাতাল পরিচালনায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যেসব শর্ত দেওয়া হয়েছে-

১. সেন্ট্রাল হাসপাতালে কনসালট্যান্সি সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম, বিশেষজ্ঞ সেবার বিষয় এবং সেবা মূল্য উল্লেখ করে তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। 

২. হাসপাতালে সেবা নিতে আসা সব রোগীর সিরিয়াল এবং বিশেষজ্ঞ সেবার তথ্যের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন তথ্যকেন্দ্র থাকতে হবে। 

৩. আইসিইউতে প্রতিদিনই ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

৪. এনআইসিইউতে ২৪ ঘণ্টা ৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

৫. আগামী এক বছর সিজারিয়ান সেকশন, নরমাল ডেলিভারির সব তথ্য প্রতি মাসে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। 

৬. আগামী এক বছর প্রতি মাসে আইসিইউ এবং এনআইসিইউতে ভর্তি রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। 

প্রসঙ্গত, গত জুন মাসে সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণার বলি হয়ে নবজাতকের মৃত্যু এবং প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে গাইনি বিভাগের অধ্যাপক ডা. সংযুক্তা সাহাও হাসপাতালটিতে আর বিশেষজ্ঞ চিকিৎসা দিতে পারবেন না বলেও জানানো হয়।

বাবু/এ.এস





  বিষয়:   সেন্ট্রাল হসপিটাল 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy