সেন্টমার্টিন সৈকতে নারী-পুরুষের মৃতদেহ

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১

2023-08-11T14:13:38+00:00
2023-08-11T14:13:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্টমার্টিন সৈকতে নারী-পুরুষের মৃতদেহ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ২:১৩ পিএম   (ভিজিট : ১৬৩)
X


কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, সকালে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুইটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুইটি উদ্ধার করেছে।

মৃতদেহগুলো পচে অর্ধ-গলিত অবস্থায় রয়েছে। এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy