ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীতে মুরগির ডিমের পাইকারি মার্কেট কাপ্তান বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক

2023-08-12T11:18:49+00:00
2023-08-12T11:18:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ২০৭)
X


রাজধানীতে মুরগির ডিমের পাইকারি মার্কেট কাপ্তান বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে শনিবার (১২ আগস্ট) সকাল থেকে এ অভিযান শুরু হয়।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযানকালে কয়েকটি দোকানে বিক্রয় রশিদে গরমিল দেখা যাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এখনো অভিযান চলছে।

গত কয়েক দিনের ব্যবধানে ফার্মের মুরগির বাদামি ডিমের হালিতে পাঁচ টাকা বেড়ে রাজধানীর খুচরা বাজারে তা ৬০ টাকায় ঠেকেছে, যা রীতিমতো রেকর্ড। তবে বাজারগুলোতে দরদাম করে এক ডজন ডিম কিনলে ১৬৫ থেকে ১৭০ টাকায়ও পাওয়া যাচ্ছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে দাম আরও বেশি।

অস্বাভাবিকভাবে ডিমের দাম বেড়ে যাওয়ায় আজ থেকে দেশজুড়ে অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাবু/এ.এস





  বিষয়:   ভোক্তা অধিদপ্তর 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy