মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ১৩

মৌলভীবাজার

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায়

2023-08-12T11:47:25+00:00
2023-08-12T11:47:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ১৩
মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১১:৪৭ এএম   (ভিজিট : ১৭৪)
X


মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান শেষে বাড়িটি থেকে ৩ শিশুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন পুরুষ ও ৩ শিশু রয়েছে।

সিটিটিসির প্রধান জানান, অভিযান চালিয়ে বাড়িটি থেকে ৩ কেজি বিস্ফোরক ও ৩ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়িতে দীর্ঘদিন অবস্থা করার জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ ছিল বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে শনিবার সকাল ৬টা থেকে অভিযান শুরু করে সিটিটিসি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy