তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১২ আগস্ট)

2023-08-12T14:07:24+00:00
2023-08-12T14:07:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ২:০৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X


রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে এক অভিযানে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

ক্রয় রশিদ ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় মোস্তাফিজ ট্রেডার্স ও জহিরুল হক ট্রেডার্সকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না টানানোয় মিলন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আবদুল জব্বার মন্ডল বলেন, আমরা কিছু প্রতিষ্ঠানে অনিয়ম পেয়েছি, ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy