বালিয়াকান্দিতে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা ২০২৩শে জিপিএ ৫

2023-08-12T19:05:24+00:00
2023-08-12T19:05:24+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩৮৫)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা ২০২৩শে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। 

শনিবার ( ১২ আগষ্ট) বিকালে বালিয়াকান্দি সরকারি কলেজের আয়োজনে কলেজ চত্তরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ.লীগ সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। 

আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি জিল্লুল হাকিম শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy