বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, শনাক্ত ৩৯৪

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট

2023-08-12T19:48:30+00:00
2023-08-12T19:48:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, শনাক্ত ৩৯৪
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৪১)
X

বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন। এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ৬২ জন, পিরোজপুর জেলায় ৫৫ জন, বরগুনায় ৬৯ জন, ভোলায় ৫৪ জন, পটুয়াখালী সদর হাসপাতালে ৬৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন। ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৯ হাজার ২৩ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ৭ হাজার ৯১২ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এই কর্মকর্তা আরও বলেন, বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy