যশোরে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৪ জন। রোববার (১৩

2023-08-13T19:56:03+00:00
2023-08-13T19:56:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ আগস্ট, ২০২৩, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৭৪)
X

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৪ জন। রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর- খুলনা মহাসড়কের প্রেমবাগ শাহিদা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- যশোর সদরের বসুন্দিয়ার ঘুনি গ্রামের সবেদ আলীর ছেলে সৈয়দ মোল্লা। তবে নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বসুন্দিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

পুলিশ জানায়, একটি ইজিবাইক যশোর থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী বেপরোয়া গতির ট্রাক ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এছাড়াও ইজিবাইকের চারজন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও অভয়নগর থানা পুলিশ ট্রাকের হেলপার ও ট্রাকটিকে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy