ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড

রতন কুমার রায়, ডোমার

সারাবাংলা

নীলফামারীর ডোমারে মাদক সেবন ও বহনের দায়ে পৃথক স্থানে ৫ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার

2023-08-14T18:38:27+00:00
2023-08-14T18:38:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড
রতন কুমার রায়, ডোমার
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৪৫০)
X

নীলফামারীর ডোমারে মাদক সেবন ও বহনের দায়ে পৃথক স্থানে ৫ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের কৃষ্ট কুমার রায়ের ছেলে এসকে হিমেল (২৬), একই এলাকার ক্ষেত্র মোহন রায়ের ছেলে নবদ্বীপ রায় (৩৩), বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে আনারুল ইসলাম (৩৮), পৌরসভা মাদ্রাসা পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই এলাকার মৃত গিয়াছ উদ্দিনের ছেলে রুবেল ইসলাম(৩৫)।

সোমবার (১৪ আগস্ট) বিকাল তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে চিলাহাটি রোড পৌর এলাকার ছোট পুল স্থানে এসকে হিমেল ও নবদ্বীপকে আটক করে। এসময় দুজনের কাছেই একটি করে হিরোইনের পুড়িয়া পাওয়া যায়। পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিপিএএ কে খবর দিলে, তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড দেন।

একই দিনে বিকাল চারটায় ডোমার ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের তিনতলায় মাদক সেবন করার অপরাধে বহিরাগত আনারুল, জাহাঙ্গীর ও রুবেল ইসলামকে আটক করে। এসময় আটকরা সেখানে গাঁজা সেবন করছিল। সেখানেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিপিএএ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও পাচঁশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy