টেকনাফে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাইফুল ইসলাম, টেকনাফ

সারাবাংলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপী দোয়া ও গণভোজের কর্মসূচির অংশ হিসেবে টেকনাফের সাবরাং

2023-08-14T19:30:52+00:00
2023-08-14T19:30:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপী দোয়া ও গণভোজের কর্মসূচির অংশ হিসেবে টেকনাফের সাবরাং ইউনিয়ন উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদির অর্থায়নে সাবরাং উচ্চ বিদ্যালয়, নয়া পাড়া উচ্চ বিদ্যালয় ও শাহাপরীর দ্বীপ উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।

আজ ১৪ আগস্ট প্রত্যেক সভা স্থলে সকাল ৮টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কাল পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে মাল্যদান,সকাল ১০টায় খতমে কুরআন, নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে সাবরাং ইউনিয়নে তিন জায়গায় প্রায় ১১ হাজার মানুষের জন্য আয়োজিত অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে সকাল ১০টায় পথমে সাবরাং উচ্চ বিদ‍্যালয়ে প্রথম সভা সম্পন্ন হয়। পরে শাহ্পরীর দ্বীপ উচ্চ বিদ‍্যালয়ে ও শেষে নয়াপাড়া উচ্চ বিদ‍্যালয়ে এসে শেষ সভা সম্পন্ন করা হয়।

উক্ত পৃথক তিন সভায় সভাপতিত্ব করেন সাবরাং ইউনিয়ন কৃষক লীগের আমির হোছাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক ও সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মতলব। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। 

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহম্মেদ, সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, মোহাম্মদ ইসমাইল সিআইপি, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, স্থল বন্দরের ব‍্যবসায়ী ওমর ফারুক সিআইপি, সাবেক টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপী দোয়া ও গণভোজের কর্মসূচির অংশ হিসেবে টেকনাফে ৫০ হাজার মানুষকে খাওয়াবেন বলে ঘোষণা দেন তারই প্রেক্ষিতে সাবরাং ইউনিয়নে আজ ১৪ আগস্ট প্রায় ১১ হাজার মানুষকে খাবার দিলেন। পাশাপাশি সাবরাং উচ্চ বিদ্যালয়, নয়া পাড়া উচ্চ বিদ্যালয় ও শাহাপরীর দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রায় ২১শ ছাত্রছাত্রীদের মাঝেও খাবার বিতরণ করা হয়।

এছাড়াও আগামী ১৬ আগস্ট বাসারছড়া ইউনিয়ন, ১৫ই আগষ্ট সকাল ১১টা থেকে সেন্টমার্টিন ইউনিয়ন জিনজিরা উচ্চ বিদ্যালয়, ১৬ই আগষ্ট সকাল ১১টা থেকে বাহারছড়া ইউপির বড়ডেইল সরকারি প্রা. বিদ্যালয়, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, নুরানি মাদ্রাসা পুরানপারা। উল্লেখ্য, হোয়াইকং, টেকনাফ সদর, হৃীলা ইউনিয়নেও সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদির অর্থায়নে শোক দিবস পালন করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy