নড়াইলে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে অভিযান

2023-08-14T19:39:40+00:00
2023-08-14T19:39:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ২১০)
X

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফরহাদ সরদার ও কালাম ফকির।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে এসআই শাহ আলম ও এ এসআই চয়ন কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, নড়াইল সদর থানার সীমাখালি গ্রামের আবদার হোসেন সরদারের ছেলে ফরহাদ সরদার। তাকে বিজ্ঞ আদালত মাদক মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। অপর আসামি পেড়লী গ্রামের গোলাম মোস্তফা ফকিরের ছেলে কালাম ফকির। তাকে বিজ্ঞ আদালত মাদক মামলায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy