কালিহাতীতে মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

2023-08-15T20:25:13+00:00
2023-08-15T20:25:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ২২৭)
X

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কয়েক শতাধিক নেতাকর্মীর মোটরসাইকেলের তাৎক্ষণিক মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

দীর্ঘ ৩০ বছরের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।  তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বর্ষীয়ান এ নেতা রাজনীতি করতে গিয়ে জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। তবুও নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন। 

মিছিলে অংশগ্রহণ করেন কালিহাতীর নারান্দিয়া পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শামসুল আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান সরকার, আওয়ামী লীগ নেতা মানিক মন্ডল ও বোরহান উদ্দিন, কালিহাতী কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আহ্বায়ক সোলায়মান তালুকদার, সদস্য আফজাল হোসেন, শুভ ও আসিফ প্রমুখ।

বক্তার বলেন নির্বাচন উপলক্ষে বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই সহ্য করা হবে না। তাদের অপতৎপরতা আমরা কঠোরভাবে প্রতিহত করবো। এসময় ‘কালিহাতীর মাটি মোজহারুল ইসলামের ঘাঁটি’ স্লোগানে মূখরিত করেন নেতাকর্মীরা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy