শাহবাগ, পল্টনে দুই মামলায় আসামি পাঁচ সহস্রাধিক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

2023-08-16T17:31:40+00:00
2023-08-16T17:31:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাইদীর মৃত্যুতে ‘তাণ্ডব’
শাহবাগ, পল্টনে দুই মামলায় আসামি পাঁচ সহস্রাধিক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৬০)
X


একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক আসামি করে পল্টন থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ দুটি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বিএসএমএমইউ’র ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন। এতে আসামি হিসেবে নাম উল্লেখ আছে চারজনের। তারা হলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ ছাড়া অজ্ঞাত সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন একই থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন কাদের। ১৫ আগস্ট দুপুরে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে ও বাইরে সংঘর্ষের ঘটনায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ১৬ জনকে। এ ছাড়া অজ্ঞাত আরও একশ’ থেকে দেড়শ’ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy