সোনাগাজীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে

2023-08-16T18:10:35+00:00
2023-08-16T18:10:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:১০ পিএম   (ভিজিট : ২২৯)
X

সোনাগাজীতে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন সোহাগ, সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, কাউন্সিলর শেখ কলিম উল্যাহ রয়েল, বেলায়েত হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, বুধবার সকালে উপজেলায় একযোগে পৌরসভা, ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy