ডোমারে মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল উদ্বোধন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ১৫আগস্ট মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির

2023-08-16T18:24:18+00:00
2023-08-16T18:24:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল উদ্বোধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:২৪ পিএম   (ভিজিট : ১৪০)
X

নীলফামারীর ডোমারে ১৫আগস্ট মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫আগস্ট) সন্ধ্যায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল এর উদ্বোধনের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উদ্বোধক হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক উপস্থিত থেকে মুর‌্যালের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী সহ বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy