নাটোরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে পৃথক দুটি মাদক মামলায় মো. জাকির হোসেন (৩৫) ও মো. সাহাবুল হক (২৩) নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম

2023-08-16T19:14:01+00:00
2023-08-16T19:14:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

নাটোরে পৃথক দুটি মাদক মামলায় মো. জাকির হোসেন (৩৫) ও মো. সাহাবুল হক (২৩) নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ ২০ হাজার অর্থাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ শরীফ উদ্দিন এই আদেশ দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর দণ্ডিতদের কারাগারে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের রানীনগর এলাকার লোকমান আলীর ছেলে এবং সাহাবুল হক একই জেলার নাচোল থানার নিজামপুর এলাকার একরামুল হকের ছেলে। 

নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ৭ ডিসেম্বর বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় শিশির স্পেশাল নামে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি করেন। এসময় বাস যাত্রী সাহাবুল হকের দেহ তল্লাশি করে তার পায়ের দু’টি স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকানো ৮ লাখ টাকা মূল্যমানের ৮০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। 

পরে জব্দকৃত হিরোইনসহ বড়াইগ্রাম থানায় তাকে হস্তান্তর করা হয় এবং সাহাবুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে ২০২২ সালের ২৯ মে র‌্যাবের একটি দল নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোাড়ে আমিনা হাসপাতালের সামনে অভিযান চালায়। এসময় উৎসব পরিবহন নামে পাবনাগামী  একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে জাকির হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে ৩০ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের ৩১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জাকির হোসেনকে থানায় সোপর্দ করা হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy