কালিহাতীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইললের কালিহাতীতে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে ডেকে এনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। এ

2023-08-16T19:21:21+00:00
2023-08-16T19:21:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৭:২১ পিএম   (ভিজিট : ৩০৯)
X

টাঙ্গাইললের কালিহাতীতে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে ডেকে এনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রধান আসামি প্রেমিক পলাতক রয়েছে। কালিহাতী থানার এসআই সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার উপজেলার এলেঙ্গা পৌলী এলাকায় পরিত্যক্ত একটি ঘরে এ ঘটনা ঘটে। পরে বুধবার (১৬ আগস্ট) দুপুরে ধর্ষিতা তরুণীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার জন্য ও অভিযুক্ত বন্ধু সোহেলকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত বন্ধু সোহেল রানা (৩০) উপজেলার ফটিকজানী গ্রামের শাহজাহানের ছেলে। পলাতক প্রধান আসামি প্রেমিক উপজেলার মহেলা গ্রামের সেকান্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৫)।

জানা গেছে, টাঙ্গাইল সদর থানার এক তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলার মহেলা গ্রামের মোহাম্মদ আলীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসে। পরে ভুক্তভোগীকে উপজেলার পৌলী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে প্রেমিক। ধর্ষণের পর বন্ধু সোহেলের কাছে ভুক্তভোগীকে তুলে দেয়। বন্ধু সোহেলও তাকে ধর্ষণ করে।

ওই সময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ জানান,  ভুক্তভোগী তরুণীর পিতা থানায় এসে প্রেমিক মোহাম্মদ আলী (২৫) ও  বন্ধু সোহেল (৩০)কে আসামি করে মামলা করেছেন। অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy