নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে রাধা পল্লব (৭৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে দুইপক্ষের দুই

2023-08-16T20:07:45+00:00
2023-08-16T20:07:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:০৭ পিএম   (ভিজিট : ৩৭০)
X

জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে রাধা পল্লব (৭৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে দুইপক্ষের দুই নারীসহ ১১ জন আহত হয়েছে। 

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে রাধা পল্লব মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১ একর ২৬ শতাংশ ফসলি জমির মালিকানা নিয়ে বাহিরগ্রামের ছালাম শেখের পরিবার ও দেবভোগ গ্রামের রাধাভল্লব বিশ্বাসের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ঐ জমিতে নিজেদের আবাদকৃত পাট বুধবার ১৬ আগষ্ট ছালাম শেখরা কাটাতে গেলে রাধাভল্লব তার ভাই ভাই-পোদের নিয়ে গিয়ে এতে বাঁধা দেয়। এ নিয়ে এ সময় সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের মোট ১১ জন আহত হয়। স্বজনও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা গুরুত্বর বলে জানান চিকিৎসক।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy