পি‌রোজপু‌রে পিবিআই’র এসপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এস এম আকাশ, পিরোজপুর

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব সম্পত্তি বারবার দখল করার অভিযোগ উঠেছে ওই এলাকার বাসিন্দা পিবিআই পুলিশ সুপার

2023-08-16T20:17:34+00:00
2023-08-16T20:17:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে পিবিআই’র এসপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
এস এম আকাশ, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৮:১৭ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব সম্পত্তি বারবার দখল করার অভিযোগ উঠেছে ওই এলাকার বাসিন্দা পিবিআই পুলিশ সুপার (এসপি) সৈয়দ মো. মুশফিকুর রহমান ওরফে মামুনের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে হাসপাতালের বাউন্ডারির দেয়াল ভেঙে জমি দখল করায় হাসপাতাল নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বারবার বাঁধা দেয়া সত্ত্বেও এসপি ক্ষমতার দাপটে স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখল করে আসছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম সারোয়ার পিরোজপুর সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অবহিত করেছে (স্মারক নং-৬১৮,তারিখ-১১-০৮-২০২৩) । 

লিখিত সূত্রে জানা যায়, পৌর শহরের দক্ষিণ বন্দর বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক মৃত মো. মোশারেফ হোসেনের ছেলে খুলনা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ইতিমধ্যে হাসপাতালের পূর্ব ও উত্তর পাশের সীমানা দেয়াল ভেঙে ৫ ফুট জমি অবৈধভাবে দখল করেন। হাসপাতাল লাগোয়া পুলিশ সুপারের ওই জমিতে তিনি দুইটি বহুতল ভবন নির্মাণ করেছেন। বর্তমানে প্রকাশ্যে দিবালোকে আবারও হাসপাতালের আরও ১০ ফুট জমি দখল করে বালু ভরাট করছেন।

পৌর প্রশাসক মো. আরিফ-উল-হক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান হাসপাতালের বাউন্ডারি ভেঙে ৫ ফুট ও পরে আরও ১০ ফুট জমি দখলে নিয়েছেন। তিনি আরও বলেন পৌরসভার অনুমোতি না নিয়ে ইতোমধ্যে দুই বহুতল ভবন নির্মাণ করেছেন।

এ ব্যাপারে পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দলিল অনুযায়ী প্রায় ২৩ শতাংশ জমিই কম রয়েছে। ভবন নির্মাণ সম্পর্কে বলেন, পৌরসভা গঠিত হবার আগে ভবন নির্মাণ করায় অনুমতি প্রয়োজন হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সারোয়ার হোসেন খান বলেন, প্রতিবেশী পিবিআই এর পুলিশ মুশফিকুর রহমান এর আগেও হাসপাতালের জমি একটু একটু করে দখল করায় একাধিকবার উর্ধ্বতন কতৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম জমি দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পরিমাপ করে কাজ করা পরামর্শ দেয়া হয়েছে। আবারও অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। অচিরেই সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকি বলেন, বিষটির কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy