ধামরাইয়ে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই

সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক

2023-08-17T18:27:14+00:00
2023-08-17T18:27:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই
সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৬:২৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ঢাকার ধামরাইয়ে র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ধামরাই কালামপুরের বেসরকারি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের বাজার শাখা থেকে সঞ্চয়ের ৩ লাখ টাকা উত্তোলন করে। ঋণের টাকা পরিশোধের জন্য ধামরাই পৌর এলাকায় সাজেদা ফাউন্ডেশন এক এনজিও অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।

ধামরাই ঢুলিভিটা এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে র‍্যাব পরিচয়ে লিয়াকতকে তুলে নিয়ে যায়। তার হাত পা বেঁধে মারধর করে সঙ্গে থাকা নগদ অর্থ নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে জয়পুরা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী লিয়াকত বলেন, ব্যাংক থেকে নগদ অর্থ তুলে নিয়ে যাওয়ার সময় ৪ জন র‍্যাব পরিচয়ে র‍্যাবের পোশাক থাকায় অটোরিক্সা থেকে নেমে দাড়িয়ে থাকি। পরে তারা কোনো কিছু না বলেই সাদা রঙের মাইক্রোবাসে পিছনের সিটে হাত পাঁ চোখ বেধে মারধর শুরু করে। পরে বাধ্য হয়ে সঙ্গে থাকা ৩ লাখ ১ হাজার ৭ শত টাকা তাদের হাতে তুলে দেই। পরে টাকা পেয়ে জয়পুরা এলাকায় ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে র‍্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, অভিযোগ পেয়েছি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। এ ব্যাপারে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি রেখেছি কার্যক্রম চলমান রয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বিষয়িট নিশ্চিত করে বলেন, আমরাও তদন্ত করে দেখছি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy