প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৫:১৪ পিএম (ভিজিট : ২১৭)

X
পিরোজপুর সদর উপজেলা থেকে হাসি রানী ঘরামী (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসি রানী শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকার সত্যেন্দ্র নাথ ঘরামীর স্ত্রী।
নিহতের স্বামী সত্যেন্দ্র নাথ ঘরামী জানান, তার স্ত্রী হাসি রানী রাতে ঘরে একা ছিল। তাদের বাড়ির কাজের মহিলা নমীতা রানী ডাকুয়া রাতে ঘরে এসে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে হাসি রানীকে ডাকাডাকি করেন। কোনো সারা শব্দ না পেয়ে ঘরের ভিতের গিয়ে বাথরুমে হাসি রানীকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিল না। ধারনা করা হচ্ছে চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল লুটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন সত্যেন্দ্র নাথ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
বাবু/এ.এস