হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ

2023-08-18T19:01:46+00:00
2023-08-18T19:01:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:০১ পিএম   (ভিজিট : ২১১)
X

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে দুপুরে প্রায় চার হাজারের অধিক মানুষ গণভোজে অংশগ্রহণ করেন। 

শোক দিবসের আলোচনা সভা হ্নীলা ইউনিয়ন দরগা স্টেশন মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোছন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল বশর বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নে যখন দেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারের নিয়ে যাচ্ছেন, সাধারঙ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তখন ৭১এর পরাজিত শক্তি ও হাওয়া ভবন চক্র দিশেহারা হয়ে আবারো নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

প্রধান বক্তার বক্তব্যে মাহবুব মোর্শেদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে জাতির-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু আওয়ামী লীগের অগ্রযাত্রা থামানো যায়নি। কাজেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রযাত্রা তা থামানো যাবে না।  

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাস্টার ইলিয়াস, কায়সার উদ্দিন আহমেদ, সাইফুদ্দিন খালেদ, খলিলুর রহমান, বদিউল আলম, এম হাম জালাল, হোসেন আহমদ মেম্বার, ফরিদ আহমদ, মইনুল হোসেন চৌধুরী, সেলিম শিকদার, নবী হোসেন, তারেক মাহমুদ রনি, নাসির উদ্দিন প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy