প্রকাশ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১:৪০ পিএম (ভিজিট : ২১৭)

X
তরুণ মডেল ও অভিনয়শিল্পীর নাম মুবিনুল হক। তার ছোটবেলার স্বপ্ন ছিল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং সেই স্বপ্ন নিয়ে ২০১৬ইং সালে উইন্ডোজ মাল্টিমিডিয়াতে গ্রুমিং-এর মাধ্যমে মিডিয়ার পথচলা শুরু করেন।
মুবিনুল হক সমানতালে কাজ করছেন ভিন্ন ভিন্ন ব্যান্ড ফটোশুট, বিলবোর্ড, ম্যাগাজিন, র্যাম্প ফ্যাশন শো, মিউজিক্যাল ফিল্ম, সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন জ্বলে উঠা এই মডেল ও অভিনেতা।
বিটিভির চ্যানেল ফ্যাশন শো এর কাজ এবং অন্যান্য র্যাম্প ফ্যাশন শোর কাজ করেন এছাড়াও কণ্ঠশিল্পী সৈয়দ অমির 'পরদেশী প্রেম' শিরোনামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন এই মডেল অভিনেতা।
তরুন শিল্পী মুবিনুল হক বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল মডেল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই স্বপ্নের পথে আমি এগিয়ে চলছি। বর্তমানে বিভিন্ন ব্যান্ড ফটোশুট, বিল বোর্ড, র্যাম্প ফ্যাশন শো সহ টুকটাক কাজ করছি যা আমার জন্য ভিষণ ভালো লাগার। কাজের প্রতি একাগ্রতা থাকলে আমি জানি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সে লক্ষ্যেই আমি নিজেকে তৈরি করে নিচ্ছি।
তিনি আরও বলেন, আমি আস্তে আস্তে কাজ করে মানুষের মন জয় করতে চাই। ছোট ছোট কাজ করে নিজেকে তৈরি করছি যাতে টিভি মিডিয়ায় কাজ করতে পারি। এর মাঝে ভালো ভালো কাজের সুযোগ আসছে, বুঝে শুনে কাজ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।
বাবু/জেএম