পদযাত্রায় এসে বিএনপি নেতার মৃত্যু

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এসে এক নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর

2023-08-19T17:00:38+00:00
2023-08-19T17:00:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদযাত্রায় এসে বিএনপি নেতার মৃত্যু
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২২৬)
X

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এসে এক নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলি স্টেডিয়াম মার্কেটের সামনে মিছিলে অসুস্থ হয়ে মোহাম্মদ মিয়া চাঁন (৫৫) নামে তার মৃত্যু হয়। 

মিয়া চাঁন জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি চরইসলামপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। 

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব লিটন মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাউতলি থেকে ২০০ লোকের একটি পদযাত্রা সরকারি কলেজের সামনে আসার পথে স্টেডিয়াম মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি স্ট্রোক করেছেন।’ 

মিয়া চাঁনের ভাতিজা মো. মাহাবুব বলেন, ‘বিএনপির মিছিলে গিয়ে কাকা হঠাৎ পড়ে যান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy