প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৫:২০ পিএম (ভিজিট : ১৩৭)

X
৫০তম জন্মদিন উপলক্ষে সর্বস্থরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বরিশালের গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।
শনিবার সকালে পৌরসভার সুন্দরদীস্থ বরিশাল মেট্রো ও আলহাজ নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালের আয়োজনে হাসপাতাল কম্পাউন্ডে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খোকন মুন্সী, আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মো. মনির হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহ সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ হাসান মাহমদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমিন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কামাল হোসেন, গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান শাওন, সাংবাদিক মোল্লা ফারুক হাসানসহ বিশিষ্টজনরা।
অপর দিকে শুক্রবার রাতে টরকী বন্দরে টিপিডিও কার্যালয়ে সাংবাদিকদের সৌজন্যে কেক কাটার আয়োজ করা হয়। এ সময় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজান, বরিশাল মেট্রো’র নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক পঙ্কজ কুন্ড, ফাহাদ হোসেন মিয়া, সরদার মাসুদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বাবু/জেএম