সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নাঈম উদ্দিন (১৮) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া

2023-08-19T17:28:01+00:00
2023-08-19T17:28:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৫:২৮ পিএম   (ভিজিট : ২২৫)
X

সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নাঈম উদ্দিন (১৮) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম উদ্দিন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল হাকিম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাড়াশ থেকে সিএনজিযোগে শাহজাদপুর যাওয়ার সময় সলঙ্গার বনবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় সিএনজিতে থাকা কলেজছাত্র নাঈম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ওই সিএনজিতে থাকা নিহতের বাবা কলেজ শিক্ষক মাজহারুল গুরুতর আহত হন।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy