বেনাপোলে রপ্তানি ট্রাক জিম্মি করে চাঁদাবাজি

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

দেশের অর্থনীতির প্রধান নিয়ামক বেনাপোল স্থল বন্দরকে কেন্দ্র করে ভারতে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক জিম্মি করে প্রতিদিন লক্ষ

2023-08-19T17:46:27+00:00
2023-08-19T17:46:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে রপ্তানি ট্রাক জিম্মি করে চাঁদাবাজি
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২০৮)
X

দেশের অর্থনীতির প্রধান নিয়ামক বেনাপোল স্থল বন্দরকে কেন্দ্র করে ভারতে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক জিম্মি করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন শ্রমিক নামধারী সংগঠন। 

রপ্তানি ট্রাকগুলোর সিরিয়ালের নামে ইচ্ছাকৃতভাবে বেনাপোল হাইওয়ে সড়ক ও  বাইপাস সড়ক হতে রপ্তানি গেট পর্যন্ত কৃত্রিম যানজট সৃষ্টি করে। ভিআইপি সিরিয়াল নিয়ে পরিবহন শ্রমিকদের যোগসাজসে ১৫০০ থেকে ২০০০ টাকায় এক ধাপে পৌঁছে যায় রপ্তানি গেটে। আর এই সিরিয়াল সিন্ডিকেটের হোতাো ট্রাক জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।    

সরেজমিনে স্থল বন্দরের রপ্তানি গেট এলাকায় গিয়ে দেখা যায়, সিরিয়ালে লম্বা লাইনে সারি সারি পন্যবাহী রপ্তানী ট্রাক দাড়িয়ে আছে। এর মধ্যে সিরিয়াল ভেঙে একের পর এক গাড়ি বেপরোয়া গতিতে রপ্তানি পন্যবাহী ট্রাক সামনে চলে যাচ্ছে। আর এসব ট্রাকের মেইনটেইন করছেন শ্রমিক সংগঠনের নেতারা। সাংবাদিক পরিচয় গাড়ি আগে নিচ্ছেন কেন জানাতে চাইলে সিন্ডিকেটের লোক দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। 

সিরিয়ালে দাঁড়িয়ে থাকা চট্র-মেট্রো-ট ১১-০৩৫৯, ঢাকা মেট্রো-ট ২০-৬৬৮৩, খুলনা মেট্রো-ট-১১-১২৩৬ চালকদের কাছ থেকে জানা যায়,দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পন্যবাহী ট্রাক বেনাপোল স্থল বন্দরে পৌঁছালে প্রবেশ থেকে অনলোড পর্যন্ত দিতে হয় মোটা অংকের চাঁদা। এর মধ্যে ট্রাক টার্মিনাল চাঁদা, সংগঠনের নামে চাঁদা, সিরিয়াল সিন্ডিগেট চাঁদা, নাইটগার্ড চাঁদা। 

বেনাপোল কাস্টমস্ কার্গো শাখা থেকে জানা যায়, ভারতের পেট্টাপোল বন্দরে দেশের রপ্তানি পন্য নিয়ে ২৫০ থেকে ৩৫০ ট্রাক প্রবেশ করে। প্রবেশকৃত ট্রাক ড্রাইভার ও  রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্টের ও ট্রাক শ্রমিক সংগঠনের মধ্যস্থতায় ট্রাক প্রতি সর্বনিম্ন ৮০০ থেকে ৩০০০ টাকা নিয়ে থাকে শ্রমিক নামধারী চক্রটি। চাঁদা না দিলে দিনের পর দিন সিরিয়ালের জন্য  রপ্তানিকৃত পণ্য নিয়ে রাস্তার ওপর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয়।  রপ্তানিকারকরা পণ্যর শিপমেন্ট ডেট ও গাড়ির ডেমারেজের হাত থেকে রেহায় পেতে বাধ্য হয়ে সিরিয়াল সিন্ডিগেটের চাঁদা দিয়ে পণ্য ভারতে রপ্তানি করতে হয়। 

এ বিষয়ে বেনাপোল ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, শ্রমিক ইউনিয়নের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করে যাচ্ছে। চাঁদাবাজির কারণে রপ্তানিবাহী পণ্যর ট্রাক এই সিরিয়াল ভেঙে বেপরোয়া গতিতে সামনে যাওয়ার কারণে বেনাপোলে একাধিক দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিফলন ঘটেছে গত ০২ই আগষ্ট ভিআইপি সিরিয়াল নিয়ে বেপরোয়া গতিতে ঢাকা মেট্রো-ট ২২-১৭২৪ ট্রাক চাপায় স্কুল ছাত্রী আনিকার মৃত্যু হয়েছে। আমরা বেনাপোলবাসী নিরাপদ সড়কের দাবিতে পন্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ সহ সংশ্লিষ্ট নেতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 

সিএন্ডএফ এজেন্টের কর্মচারী মাহামুদুল হাসান জানান, বেনাপোল বন্দরের ট্রাক শ্রমিক নামধারী সংগঠনের কাছে রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা জিম্মি করে রেখেছে। ট্রাক প্রতি চাঁদার টাকা না দিলে দিনের দিন ভারতে রপ্তানিকৃত পণ্য বোঝায় ট্রাক প্রবেশ করতে পারে না। সময় মতো রপ্তানি ট্রাক ভারতে প্রবেশ করাতে না পারলে দৈনিক ট্রাক ডেমারেজ, কাস্টমসের শিপমেন্টের ঝামেলা এছাড়াও সঠিক সময়ে ভারতে পণ্য না পৌঁছালে আমদানিকারকরা পণ্য রিসিভ করে না। বিধায় আনেকটা বাধ্য হয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের ট্রাক প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা গুনতে হচ্ছে।

সিরিয়াল সিন্ডিকেটের চাঁদা আদায়ের বিষয়ে যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা সংগঠনের পক্ষ থেকে ট্রাক প্রতি ১০০ টাকা করে আদায় করে থাকি তার বাইরে কোনো টাকা আদায় করা হয় না। ট্রাক সিরিয়াল ভঙ্গ করে ট্রাক সামনে নিতে ১৫০০ থেকে ২০০০ নেওয়ার কথা বললে তিনি বিষয়টি বানোয়াট বলে উড়িয়ে দেন। তবে স্থানীয় বদলি চালকরা ৪০০ থেকে ৫০০ টাকা নিতে পারে বলে জানান। 

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল রপ্তানি ট্রাক থেকে সিরিয়ালের নামে শ্রমিক সংগঠনের চাঁদার বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy