প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৭:০৫ পিএম (ভিজিট : ২৭৬)

X
বরিশালের বানারীপাড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর ব্যানার ছিঁড়েছে দুর্বৃত্তরা।
জানা যায়- জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার শহিদ পরিবারের সদস্যের ছবিসহ শ্রদ্ধাঞ্জলির ব্যানার বড় সাইজের বানারীপাড়া ও উজিরপুরে ৯০টি লাগানো হয়। সেই ব্যানারগুলো রাজনৈতিক প্রতিপক্ষরা ছিঁড়ে ফেলেছ।
আরো জানা যায়- ১২ আগস্ট থেকে শুরু করে ব্যানার লাগানো কাজ শুরু করেন ফাইয়াজুল হক রাজুর কর্মীরা। ১৪ আগস্ট বানারীপাড়ায় রায়হাট ও শিমুলতলা নামক স্থানে আমাদের দুইটি ফ্রেমসহ ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলে। তারপর আবার আমরা পুনরায় ওই জায়গায় ব্যানার লাগানো হয়।
এ ব্যাপারে ফাইয়াজুল হক রাজু তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্টাটাস দেন। যার শিরোনামে ছিলো “আমরা যাব কোথায়” হুবুহু তার স্টাটাসটি নিম্নে তুলে ধরা হলো।
“বরিশালের বানারীপাড়া ও উজিরপুর আসন নিয়ে বরিশাল-২ নির্বাচন এলাকা। এখানে গত পনেরো বছরে আরও দুইজন স্থানীয় সরকার দলীয় এম.পি ছিলেন। আমাদের সবার তাদের সাথে প্রতিযোগিতা ছিল, আবার আন্তরিকতাও ছিল। তাদের যেমন প্রয়োজন পড়েনি নিজের নামে হাঁতুড়ি বাহিনী গড়ে তোলার; আবার প্রয়োজন পড়েনি দলীয় নমিনেশন প্রার্থীর কয়েক শত ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার। সেই ফেস্টুন আবার শোকাবহ ১৫ আগস্টের, যেখানে আছে বঙ্গবন্ধুসহ গোটা নিহত পরিবারের সদস্যদের ছবি। এই যে অপশক্তি, এরা মূলত ভণ্ড, প্রতারক ও কাপুরুষ। এরা এসেছে নিজের ভাগ্য গড়তে। এরা ১৯৯১ সালেও জননেতা আমির হোসেন আমুর নির্বাচনে প্রতারনামূলক কাজ করে, যা সার্বজনীন সত্য। আবার এরাই ১৯৯৬ সালে ও ২০০১ সালেও আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করে। প্রার্থীর নির্বাচনী পোস্টার নদীতে ভাসিয়ে দেয়। সেখানেও ছিল জননেত্রীর ছবি ও বঙ্গবন্ধুর ছবি। রাজনৈতিক প্রতিপক্ষ রাতের আঁধারে ঘায়েল ও প্রতিহিংসা করা এদের মূল কাজ। সবচেয়ে বড় কথা, বিগত পঞ্চাশ বছরেও কোনো একজন সাবেক জনপ্রতিনিধিদের প্রয়োজন পড়েনি, সংখ্যালঘু হিন্দুদের জমি জবর দখলের চেষ্টা করে সারাদেশের সমস্ত নিউজের শিরোনাম হওয়ার। আপনাদের দেহ যত বড়, মন ততটাই ছোট ও কূটিল বুদ্ধিতে ঠাসা)।
এ ব্যাপারে শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ ও তার পরিবারের সদস্যদের ব্যানার যারা ছিঁড়েছেন, তারা অতিজঘন্য ঘৃণিত কাজ করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শীঘ্রই আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুল আলম চৌধূরী জানান, এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/এসআর