বালিয়াকান্দিতে গৃহবধূর গলিত লাশ উদ্ধার

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্লাপ তৈরি টয়লেটের ভিতরে মিনু বেগম (২৫) নামে এক গৃহবধূর গলিত লাস উদ্ধার করে থানা পুলিশ।

2023-08-19T19:41:06+00:00
2023-08-19T19:41:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে গৃহবধূর গলিত লাশ উদ্ধার
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৬৫)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্লাপ তৈরি টয়লেটের ভিতরে মিনু বেগম (২৫) নামে এক গৃহবধূর গলিত লাস উদ্ধার করে থানা পুলিশ। শনিবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনু তেতুলিয়া গ্রামের কুদ্দুস শেখে ছেলে উজ্জ্বল শেখের স্ত্রী। 

নিহত মিনুর মা সোনাই বেগম জানান, মিনুর সঙ্গে তার চাচাতো ভাই উজ্জল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিনুকে শারীরিকভাবে নির্যাতন করেতেন উজ্জল। ৪ বছর আগে উজ্জল শেখ গোপনে আরেকটি বিয়ে করেন। গত ৫ আগস্ট সকাল ৭টা থেকে মিনুকে পাওয়া যাচ্ছিল না। উজ্জলদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয়নি। 

এ বিষয়ে গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জল শেখ, সোমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামি করে থানায় অভিযোগ করা হয়। আজ টয়লেটের ট্যাংকের মধ্যে থেকে গন্ধ বের হলে সেখান থেকে মিনুর লাশ পাওয়া যায়। পরিকল্পিতভাবে আমার মেয়ে কে হত্যা করে আমি এর বিচার চাই।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। টয়লেটের সেপটিক ট্যাংকির মধ্যে থেকে অর্ধগলিত মিনুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ননদ ও ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন সহ আসামি দ্রুত গ্রেপ্তার হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy