প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৭:৪৭ পিএম (ভিজিট : ১৯৫)

X
টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
১৯ আগস্ট শনিবার দুপুরে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, আবুল কালাম, জিয়াউ রহমান জিয়া, এম এ জহির, ফজলুল কবির, এমন হাম জালাল, সাইফুল ইসলাম মুন্না, সুলতান মাহমুদ, নুরশাদ কাউন্সিলর, যুবলীগ নেতা রুবেল ও শওকত আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খালেদ, আহমদ হোসেন সাবেক মেম্বার, খলিলুর রহমান, হোসেন আহমদ কাউন্সিলর, বদিউল আলম বদি, ইউসুফ ভুট্টো, নুরুল আলম নুরু, মো. জামাল, হুমায়ুন কবির, নুরুল আলম নুরু সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা।
বাবু/জেএম